পরিবার সঞ্চয়পত্র ক্যালকুলেটর (FSP Calculator) ও সহজ হিসাবের নিয়ম

পরিবার সঞ্চয়পত্র (Family Sanchayapatra – FSP) বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং নিরাপদ একটি সঞ্চয় স্কিম। মূলত নারীদের জন্য তৈরি এই স্কিমে এককালীন টাকা জমা রেখে যারা প্রতি মাসে নিয়মিত একটি নিশ্চিত আয় পেতে চান, তাদের জন্য এটি সেরা পছন্দ।

BanglaMint-এর এই স্মার্ট FSP ক্যালকুলেটরের মাধ্যমে আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন যে, আপনার বিনিয়োগ করা টাকার ওপর প্রতি মাসে কত টাকা মুনাফা আসবে এবং সরকারি উৎস কর (TDS) কাটার পর আপনার হাতে নিট কত টাকা পৌঁছাবে।

Poribar Sanchayapatra (FSP) Profit Calculator

Investor type: Individual only — Bangladeshi women (18+), physically disabled persons, and senior citizens (65+).

Rates & Slab: ≤ ৳750,000 → 11.93% p.a.; above → 11.80% p.a. (Simple interest; no compounding). Tenor: 5 years (fixed, full term). For early encashment, see reduced rates at nationalsavings.gov.bd.

The Rates & Slab updated on:

Principal
Gross Profit in 5 Years
Tax (TDS) cut in 5 Years
Net Profit in 5 Years
Gross Profit every month
Tax (TDS) every month
Net Profit every month
*Credited to your bank each month.
Applied @ ≤ Tier
Applied @ > Tier

📌 পরিবার সঞ্চয়পত্র ক্যালকুলেটরটি কীভাবে ব্যবহার করবেন?

আমাদের ক্যালকুলেটরটি ব্যবহার করা অত্যন্ত সহজ। সঠিক হিসাব পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • ১. বিনিয়োগের পরিমাণ (Investment Amount): প্রথমে বক্সে আপনার বিনিয়োগের পরিমাণ লিখুন (যেমন: ৫,০০,০০০)।
  • ২. আগের বিনিয়োগ: পূর্বে কেনা সমস্ত সঞ্চয়পত্রের মোট বিনিয়োগের পরিমাণ লিখুন, স্ল্যাব অনুযায়ী মুনাফার সঠিক রেট (Slab-wise rate) নির্ধারণের জন্য এই তথ্যটি প্রয়োজন।।
  • ৩. উৎস কর বা টিডিএস (TDS): নিয়ম অনুযায়ী, মোট বিনিয়োগ ৫ লাখ টাকা পর্যন্ত হলে ৫% আর ৫ লাখের বেশি হলে ১০% ট্যাক্স হবে। আপনার বিনিয়োগের পরিমাণের ওপর ভিত্তি করে করের হার (Tax Rate) নির্বাচন করুন।
  • ৪. হিসাব করুন (Calculate): এরপর ‘Calculate’ বা ‘হিসাব করুন’ বাটনে ক্লিক করুন।

ফলাফল:

ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন:

  • ৫ বছরে আপনি সর্বমোট কত টাকা মুনাফা পাবেন।
  • ট্যাক্স কাটার পূর্বে আপনার মোট মাসিক মুনাফা কত পাবেন।
  • কত টাকা উৎসে কর (TDS) কাটা হচ্ছে।
  • কর কাটার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ঠিক কত টাকা জমা হবে

আপনি ক্যালকুলেটেড রেজাল্ট ইমেজ আকারে ডাউনলোড করতে পারবেন। এজন্য PNG Share Button ব্যবহার করতে হবে।

📊 পরিবার সঞ্চয়পত্র (FSP) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

বিনিয়োগ করার পূর্বে পরিবার সঞ্চয়পত্রের প্রধান নিয়মগুলো জেনে নেওয়া জরুরি:

  • কারা কিনতে পারবেন: ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী বাংলাদেশি নারী, যেকোনো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক এটি কিনতে পারবেন।
  • মেয়াদ: এই সঞ্চয়পত্রের মেয়াদ ৫ (পাঁচ) বছর।
  • মুনাফা উত্তোলনের সুবিধা: এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো, এর মুনাফা প্রতি মাসে নিয়মিতভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়।
  • বিনিয়োগের সর্বোচ্চ সীমা: একক নামে এই সঞ্চয়পত্রে সর্বোচ্চ ৪৫,০০,০০০ টাকা (পঁয়তাল্লিশ লক্ষ টাকা) পর্যন্ত বিনিয়োগ করা যায়। যৌথ নামে ক্রয় করা যায় না।

💡 কেন BanglaMint-এর ক্যালকুলেটর ব্যবহার করবেন?

  • ১০০% নির্ভুল: বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সর্বশেষ নিয়ম ও মুনাফার হার অনুযায়ী আমাদের ক্যালকুলেটরটি তৈরি করা হয়েছে।
  • সময় সাশ্রয়ী: জটিল কোনো হিসাব বা ক্যালকুলেটরে বোতাম চাপার ঝামেলা ছাড়াই কয়েক সেকেন্ডে নিট মুনাফা বের করা যায়।
  • মোবাইল ফ্রেন্ডলি: মোবাইল বা কম্পিউটার—যেকোনো ডিভাইস থেকেই খুব সহজে এটি ব্যবহার করা যায়।

আপনার সুবিধার্থে আমাদের অন্যান্য সঞ্চয়পত্র ক্যালকুলেটর:

সঞ্চয়পত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের মূল সঞ্চয়পত্র নির্দেশিকা পেজটি পড়ে দেখতে পারেন।